দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করাই রাজনীতিবিদদের উদ্দেশ্য হওয়া উচিত। নিউজ মনিটর বিডি.কম ডেস্ক:

দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করাই রাজনীতিবিদদের আসল কাজ। কিন্তু আমাদের দেশে রাজনীতবিদদের অধিকাংশের দেশের জন্য যতোটুকু ভাবার সময় হয় তার থেকে দল ও নিজেকে নিয়ে ভাবতেই বেশি দেখা যায়। এ কারনেই জনগণ বার বার বঞ্চিত হচ্ছে এবং আগামীতেও হবে এই সম্ভাবনা থেকে যায়। আর রাজনীতিবিদগন কেউ কেউ দেশের জন্য কাজ করতে চাইলেও দল এবং সাংবিধানিক বাধ্যবাধকতার কারনে তাঁরা কাজ করতে পারেন না। এক্ষেত্রে আমাদের সমস্যা কখনো শেষ হবার নয়। সমস্যা দূরীভূত করতে হলে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র সংশোধন করেই সুন্দর ও সম্ভাবনার আগামী গড়া সম্ভব। এর বাইরে কোনোভাবেই রাষ্ট্রীয় পরিবর্তন আমাদের করা সম্ভব হবেনা। যেমন ধরুন সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগে দলের এমপি মন্ত্রীদের কেউ দলের বাইরে গিয়ে কাউকে ভোট দেয়ার অধিকার নেই। এক্ষেত্রে সরকারী দলের রাষ্ট্রপতি প্রার্থী যদি যেকেনো বিবেচনায় বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থীর চেয়ে যোগ্যতায় খারাপও হন তবুও তাকে রাষ্ট্রপতি হিসেবে ভোট দিতে বাধ্য হবেন সরকারী দলের অন্যান্য এমপি মন্ত্রীরা। কেননা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকারি দলের প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা যাই হোক তবুও তাকেই ভোট দিয়ে নিজের এমপি, মন্ত্রী পদ ধরে রাখতে হয় নয়তো নিজের পদ পদবী নিয়েই তাদের সঙ্কিত থাকতে হবে। এক্ষেত্রে যদি সংবিধানের ৭০ অনুচ্ছেদ ডিঙিয়ে রাষ্ট্রপতি হিসেবে বিরোধী দলের প্রার্থীকে যোগ্যতা বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা যেতো তাহলেই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা হতো। এটা যতোদিন না সম্ভব হবে ততোদিন শুধু দলীয় লোকরাই সংবিধানের এই ধারার কারনে বার বার নির্বাচিত হবে এবং জনগণের পছন্দ উপেক্ষিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *